Campus Post
ঢাকা, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জুলাই শহিদদের স্মরণে চবিতে দুর্নিবার শিল্পীগোষ্ঠীর বর্ণাঢ্য আয়োজন

চবি প্রতিনিধি
৪ আগস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ

Link Copied!

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সোমবার(৪ আগস্ট) বিকাল ৪ টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে চবির সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার শিল্পীগোষ্ঠী।

২০২৪ এর জুলাই বিপ্লবে শহীদ হওয়া শহীদদের স্মরণে ছিল চমকপ্রদ অনেক বিদ্রোহী মূলক কবিতা আবৃত্তি এবং দেশত্ববোধে জাগ্রত করা গান।এছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ফ্যাসিবাদি শাসক পলায়নকৃত শেখ হাসিনা এবং দেশদ্রোহীদের নিয়ে তিরস্কার এবং কটাক্ষ মূলক কিছু পরিবেশনা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও তথ্য ও ফটোকপি শাখার প্রশাসক ড. মো. শহিদুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চবি শাখার সভাপতি মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে ৬ জন আহত যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে নাটক, গান, গজল, অভিনয়, কাওয়ালী সঙ্গীত ও কবিতা পরিবেশন করা হয়। এসময় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় দুর্নিবার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, পারাবার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, কলরল থিয়েটারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংসদ। অনুষ্ঠানে একক কবিতা পরিবেশন করেন দুর্নিবারের সাবেক পরিচালক সায়েম ভূঁইয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার