Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে উপাচার্যের শোক

জাবি প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৫, ৪:৫৩ পিএম

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন গ্রন্থাগার ভবনের ছাদ থেকে পড়ে মো: আরিফুল ইসলাম নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নির্মাণ শ্রমিক আরিফুলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

শোক বার্তায় উপাচার্য বলেন, “এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। উপাচার্য আরিফুলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। জুলাই-আগস্টের প্রতিটি অনুষ্ঠানসূচিতে নির্মাণ শ্রমিকের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং বিভিন্ন মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এদিকে নির্মাণশ্রমিক মো. আরিফুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং প্রশাসনিক নির্দেশে নির্মাণ কাজ বন্ধ থাকার পরও কী কারণে নির্মাণ শ্রমিকরা নির্মাণাধীন ভবনসমূহের সাইটে অবস্থান করছেন, তা অনুসন্ধানে জরুরি প্রশাসনিক সভা আহ্বান করে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ প্রমাণ সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মৃত নির্মাণ শ্রমিক মো. আরিফুল ইসলামের পরিবারকে যথোপযুক্ত আর্থিক সাহায্য ও অন্যান্য সহযোগিতা করা হবে বলে নিশ্চিত করেছেন উপাচার্য।

উল্লেখ্য, শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন কেন্দ্রীয় লাইব্রেরির লেকচার থিয়েটার ভবনের চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে আহত অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসক আশঙ্কাজনক দেখে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফুলের মৃত্যু হয়। মৃত আরিফুলের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া