Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. চাকরি
  3. স্কলারশিপ

আমেরিকায় শিক্ষকতার সুযোগ, ফুলব্রাইট স্কলারশিপে আবেদনের সময় বাড়ল ১৫ দিন

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
২ আগস্ট ২০২৫, ৬:১০ অপরাহ্ণ

Link Copied!

যুক্তরাষ্ট্রের ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট’ (এফএলটিএ) প্রোগ্রামে আবেদন করার সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ৩১ জুলাই ছিল আবেদনের শেষ সময়, যা সম্প্রসারণ করে ১৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এফএলটিএ স্কলারশিপের আওতায় বাংলাদেশি তরুণ শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ থাকবে। বিশেষ করে যারা আমেরিকান স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষা বিষয়ে শিক্ষকতা করছেন, তারাই এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় এই প্রোগ্রাম পরিচালনা করছে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই)। নির্বাচিত ফেলোরা যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা শিক্ষায় সহায়তা করবেন এবং সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

এ প্রোগ্রামের আওতায় অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা শিক্ষায় সহায়তা করবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্সে অংশ নিতে হবে, যার মধ্যে একটি অবশ্যই মার্কিন স্টাডিজ বিষয়ক হবে।

২০০৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০ জন বাংলাদেশি শিক্ষাবিদ এই মর্যাদাপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

সুযোগ-সুবিধা:

নয় মাস মেয়াদি নন-ডিগ্রি প্রোগ্রাম, যুক্তরাষ্ট্রের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা দেওয়ার সুযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জন,বিনা খরচে যুক্তরাষ্ট্রে অবস্থান, শিক্ষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অন্যতম সম্মানজনক স্কলারশিপ হলো ফুলব্রাইট স্কলারশিপ। দেশটির প্রাক্তন সিনেটর জেমস উইলিয়াম ফুলব্রাইট ১৯৪৫ সালে এ সংক্রান্ত বিল সিনেটে উত্থাপন করেন এবং ১৯৪৬ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার