Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. চাকরি

জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা শীর্ষক সেমিনার

বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনের উদ্যোগে
ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
২ আগস্ট ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ

Link Copied!

Oplus_0

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন-এর আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ উদযাপন উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২জুলাই) সকাল ৯টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ মজিবর রহমান।

প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. জসীম উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মোঃ মাসুদ রানা খান। প্রবন্ধে তিনি ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে শিক্ষা ক্যাডারের ভাবনা ও অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘দেড় হাজারের বেশি মানুষ আত্মত্যাগ করেছেন এবং লক্ষাধিক আহত হয়েছেন ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। সেই আন্দোলনের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

প্রবন্ধে আরও বলা হয়, দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষকরা জুলাই গণঅভ্যুত্থানের পরেও কাঙ্ক্ষিত গুরুত্ব পাননি। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পেশাগত বৈষম্যের শিকার হয়ে আছেন। কারিগরি ও মেডিকেল শিক্ষায় অধ্যাপক পদ যেখানে তৃতীয় গ্রেডে, সেখানে শিক্ষা ক্যাডারে তা এখনো চতুর্থ গ্রেডে রয়ে গেছে। এমনকি মহাপরিচালক পদ এক নম্বর গ্রেড হলেও সেখানে পৌঁছানোর কোনো বাস্তবিক পদসোপান নেই। প্রভাষকগণ ১২ থেকে ১৩ বছরেও পদোন্নতি পাচ্ছেন না—এমন পরিস্থিতিকে প্রবন্ধে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে সবাইকে ধন্যবাদ জানান বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও মাউশি’র উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) জনাব মোঃ শাহজাহান।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার