Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই শিক্ষার্থী আটক, জিরো টলারেন্সে প্রশাসন

জাবি প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, ৫:৫৪ পিএম

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজা সেবনের সময় দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এ ব্যাপারে প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’।

শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক শিক্ষার্থীরা হলেন চারুকলা বিভাগের ৪৮তম ব্যাচের তাহমিদ নবেল এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একই ব্যাচের মেহেদি ইসলাম।

সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, আমরা গোপন সূত্রে জানতে পারি যে পরিবহন অফিসের পাশে কিছু শিক্ষার্থী মাদকদ্রব্য সেবন করছে। পরে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করি।

তিনি আরও জানান, আটকের সময় তারা প্রক্টরিয়াল টিমের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, মাদকবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান “জিরো টলারেন্স”। আমরা এ ঘটনার তদন্ত করছি এবং আলোচনা করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে