Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়কসহ ৩ জনের ওপর জবি ছাত্রদলের হামলা

জবি প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ৭:১৯ পিএম

Link Copied!

ছাত্রলীগ পুনর্বাসন করার অভিযোগ তুলে গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থলে জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন তার পক্ষের লোকজন নিয়ে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) জবির শহীদ সাজিদ ভবনের সামনে দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাগছাস জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ ও মুখপাত্র ফেরদৌস শেখ। আরেকজন শিক্ষার্থী ফারুক। তবে ছাত্রলীগের সঙ্গে ফারুকের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করছেন শাখা ছাত্রদলের নেতারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের নেতৃত্বে সংঘটিত হয় এ হামলার ঘটনা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের শাখা সদস্যসচিব শামসুল আরেফিনসহ কয়েকজন নেতা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জবির বাগছাস শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ এক পোস্টে লেখেন, ‘ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আমাকে লাথি মেরেছে, সদস্যসচিব শামসুল আরেফিন তার গ্রুপ নিয়ে জুলাইয়ে বিপ্লবে আহত ফেরদৌস, ফারুকের গায়ে হাত তুলেছে। আমাকে ছাত্রলীগ বলে ট্যাগ দিয়েছে। আমি এর বিচার চাই। ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে ছাত্রদলের হয়ে প্রত্যেকটি হরতাল অবোধ অংশ নিয়েছি।’

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে