Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

কক্সবাজার সমুদ্রে ডুবে মারা যাওয়া চবির দুই শিক্ষার্থীর গায়েবানা জানাজা

চবি প্রতিনিধি
৯ জুলাই ২০২৫, ৫:৪০ পিএম

Link Copied!

  • কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক।

গায়েবানা জানাজা নামাজে দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ-উপচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘ আবেগের বশবর্তী হয়ে আমরা কোন সিন্ধান্ত নিব না যাতে আমাদেরকে হারিয়ে দেশ, জাতি ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাস্তবতার ভিত্তিতে আমরা সকল কার্যক্রম পরিচালনা করবো।

এর আগে গতকাল সোমবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উন্নয়ন অধ্যায়ন বিভাগের ৩ শিক্ষার্থী। তারা হলেন– কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। এর মধ্যে গতকাল সকালেই কে. এম. সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নিখোঁজ ছিলেন। আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। আর এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া