Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

ইবিতে ছারছীনা পীরের মৃত্যুবার্ষিকী পালিত

ইবি প্রতিনিধি
৭ জুলাই ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ছারছীনা দরবার শরীফের পীরে তরিকত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর প্রথম মৃত্যুবার্ষিকী।

রবিবার (১০ মহররম) বাদ আসর কেন্দ্রীয় মসজিদে ইছালে ছাওয়াব মাহফিল ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে দিনটি স্মরণ করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা ও দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পরিবেশিত হয় নাতে রাসুল (সা.) ও মর্সিয়া। আলোচনা পর্বে মরহুম পীরের জীবনাদর্শ এবং ছারছীনা দরবার শরীফের ইতিহাস ও অবদান তুলে ধরেন থিওলজি অনুষদের শিক্ষার্থীরা—মো. শহীদ কাউসার, মো. আবু বকর ছিদ্দিক, মো. খালিদ হাসান, মো. ইসমাইল হোসেন রাহাত, মো. মাহদী হাসান ও মো. আরিফ বিল্লাহ।

বক্তারা বলেন, “দেশে ৪৫০০ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা, ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা ও শুক্রবারকে সরকারি ছুটি হিসেবে কার্যকর করার ক্ষেত্রে ছারছীনা দরবারের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম। শেষে উপস্থিতদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার