Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

শহীদ হৃদয় তরুয়ার জন্মদিনে চবি ইতিহাস বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

চবি প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, ৪:৫৫ পিএম

Link Copied!

শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া চবি রেলস্টেশন এলাকায় পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন প্রাঙ্গণে ফলজ ও ওষধি বৃক্ষ রোপণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন।

এসময় আম, লিচু, জামরুল, কৃষ্ণচূড়া, সোনালু, জলপাই, নিম, বকুল, আমলকী, চালতা, আমড়া, রাধাচূড়াসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে অংশগ্রহণ করেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা হায়দার, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী, অধ্যাপক ড. সালমা বিনতে শফিক, সহকারী অধ্যাপক দেবাশীষ কুমার প্রামাণিক, সহকারী প্রক্টর ও প্রভাষক মো. নুরুল হামিদ কানন এবং ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. শামীমা হায়দার হৃদয় তরুয়ার বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে বলেন, “শহীদের আত্মত্যাগের চেতনাকে লালন করে আমাদের দায়িত্ব মানবতার কল্যাণে কাজ করা।”

আয়োজনের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় হৃদয় তরুয়ার সহপাঠীরা চবি রেলস্টেশন এলাকায় পথশিশুদের মধ্যে শতাধিক খাবার প্যাকেট বিতরণ করেন।

প্রসঙ্গত, হৃদয় চন্দ্র তরুয়া ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাটে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তিনি ২৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া