Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

অনিয়মের বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর ক্ষেপলেন জবি শিক্ষিকা

জবি প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১:৩৩ এএম

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসী খাতুনের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও হেনস্তার অভিযোগ উঠেছে। অনিয়ম করে নিয়োগ ও দীর্ঘ ছয় বছর ধরে ক্লাস না নেওয়া বিষয়ে সাংবাদিকরা বক্তব্য চাইতে গেলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং একাধিক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে বাংলা বিভাগের শিক্ষিকা ফেরদৌসী খাতুনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি খবরের কাগজ-এর প্রতিনিধি মুজাহিদ বিল্লাহর ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি মামলা করার হুমকি দেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ সময় সেখানে উপস্থিত ডেইলি ক্যাম্পাস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুনায়েদ মাসুদ এবং রাইজিংবিডি-এর প্রতিনিধি লিমন ইসলামকেও তিনি তিরস্কার করেন ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানা গেছে।

সাংবাদিক মুজাহিদ বিল্লাহ বলেন, “আমি প্রায় ৬-৭ মাস ধরে এ বিষয়ে কাজ করছি। তথ্য অধিকার আইনের মাধ্যমে যে নথিগুলো পেয়েছি, তাতে দেখা যায়, তিনি ছয় বছর ধরে ক্লাস নিচ্ছেন না। এসব বিষয়ে জানতে চাইতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধাক্কা দিতে আসেন এবং হুমকি দেন। এরপর তিনি অশালীন কথা বলতে বলতে সেখান থেকে চলে যান।”

বিষয়টি জানতে অভিযুক্ত সহযোগী অধ্যাপক ফেরদৌসী খাতুনকে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের মন্তব্য জানতে ফোন করা হলে তাকেও পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া