Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ইআবি ও ইবনে সিনা ট্রাস্টর মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি

অনলাইন ডেস্ক
২৪ জুন ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ

Link Copied!

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার আইয়ুব হোসেন ও ইবনে সিনা ট্রাস্ট-এর পক্ষে প্রতিষ্ঠানটির এজিএম এন্ড হেড অব বিজনেজ ডেভল্পমেন্ট নিয়াজ মাকদুম শিবলী এ চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

চুক্তিতে উল্লেখ করা হয় ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত সকল ডায়াগনস্টিক ও হাসপাতালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী’সহ তাদের উপর নির্ভরশীল বাবা-মা ও স্ত্রী-সন্তানগণ সকল প্যাথলজিক্যাল টেস্ট, পিসিআর টেস্ট এবং রেডিওলজিক্যাল এন্ড ইমেজিং টেস্টে বিশেষ কর্পোরেট আর্থিক ছাড় পাবেন। এছাড়াও ভবিষ্যতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে পরিচালিত সকল মাদরাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ এ সুবিধার অর্ন্তগত হবেন বলে আশ্বাস প্রদান করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, এ চুক্তির মধ্য দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবার ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে এক সেতু বন্ধন তৈরি হল। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাস্থ্য সুবিধার অর্ন্তভুক্ত হবেন। এজন্য ইবনে সিনা ট্রাস্ট পরিবারকে ধন্যবাদ জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম এর ডিন প্রফেসর ড. শাযায়াত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইয়ুব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ও উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী। ইবনে সিনা ট্রাস্ট এর পক্ষে এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভলপমেন্ট নিয়াজ মাকদুম শিবলী, এজিএম তরিকুল ইসলাম, সহকারী ম্যানেজার আব্দুল্লাহ রাসেল, সিনিয়র অফিসার মহিউদ্দীন রবিন, মাহমুদ নাজমুস সাবাহ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক