Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদ, সম্পাদক বাদল

অনলাইন ডেস্ক
২২ জুন ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

Link Copied!

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন মাসউদুল হক (ইউএনবি) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল (কালের কন্ঠ)।

রবিবার (২২ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

নির্বাচনে মাসউদুল হক ৭৭টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব (প্রতিদিনের বাংলাদেশ) পেয়েছেন ৭০টি ভোট।
বিদায়ী কমিটিতে মাসউদুল সাধারণ সম্পাদক ও মাহতাব সভাপতি ছিলেন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল) পেয়েছেন ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদী আজাদ মাসুম ৪৯ ও মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট।
বিএসআরএফের ১৫৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫১ জন। ত্রুটিপূর্ণ হওয়ায় চারটি ব্যালট বিবেচনায় নেয়া হয়নি।

কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাড়া সবগুলো পদে ভোট অনুষ্ঠিত হয়েছে।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক পদে গৌতম চন্দ্র ঘোষ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারুক আলম (আলোকিত বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) (ইনকিলাব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে মাইনুল হোসেন পিন্নু (গ্রিন টিভি) সহ-সভাপতি, মাহমুদ আকাশ (জনকণ্ঠ) সাংগঠনিক সম্পাদক, এম এইচ রবিন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাড়া সবগুলো পদে ভোট অনুষ্ঠিত হয়েছে।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক পদে গৌতম চন্দ্র ঘোষ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারুক আলম (আলোকিত বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) (ইনকিলাব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া, কমিটিতে মাইনুল হোসেন পিন্নু (গ্রিন টিভি) সহ-সভাপতি, মাহমুদ আকাশ (জনকন্ঠ) সাংগঠনিক সম্পাদক, এম এইচ রবিন অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আটটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থীও ছিলেন আটজন। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রবিউল ইসলাম ৭৮, তোফাজ্জল হোসেন ৭৪, আসাদ আল মাহমুদ ৭০, মুহম্মদ আব্দুল মতিন (মতিন আব্দুল্লাহ) ৬৯, আয়নাল হোসেন ৬২, রাকিব হাসান ৫৫, শফিকুল ইসলাম ৫৩ ও রেজাউর রহিম ৪২টি ভোট পেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক