Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বাস সংকটে জবি, বাড়েনি ৬ বছরে একটি বাসও

জবি প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থী প্রায় ১৯ হাজার, পরিবহন মাত্র ৫২টি, অচল রয়েছে ৩টি। গত ছয় বছরে বাড়েনি একটি বাসের সংখ্যাও। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আবাসনহীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ জানায়, বর্তমানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত রুট রয়েছে মোট ১৬টি, যেখানে চলাচলরত পরিবহন রয়েছে ৫২টি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১৬টি ও বিআরটিসির ভাড়াকৃত ১১টি বাস অন্তর্ভুক্ত। তবে এই সংখ্যা একদিকে যেমন প্রয়োজনের তুলনায় অনেক কম, তেমনি এর মধ্যে তিনটি বাস রয়েছে অচল অবস্থায়।

    সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল ও বিকেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বাস ধরতে হয়। অনেকে ঠাঁই না পেয়ে দাঁড়িয়ে যান কিংবা ঝুঁকি নিয়ে দরজার পাশে ঝুলে যাতায়াত করে থাকেন। প্রতিনিয়ত ঝুঁকি যাতায়াত করছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও পাবলিক বাসে চলাচলে নারী শিক্ষার্থীরা হেনস্তারও শিকার হচ্ছেন বলে জানা গেছে।

    শিক্ষার্থীরা বলছেন, ‘হলবিহীন’ এই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাতায়াত যেন একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “বহুবার নতুন বাসের দাবি জানিয়েছি। চক্রাকার বাস চালুর পেছনেও ছিল আমাদের ধারাবাহিক আন্দোলন। বর্তমান প্রশাসন যদি শিক্ষার্থীদের কষ্ট অনুধাবন করে, তাহলে পরিবহন বৃদ্ধিতে দ্রুত ব্যবস্থা নেবে।”

    ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, “বাস সংকটের কারণে নিয়মিত যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। দুপুরের চক্রাকার বাসে শিক্ষার্থীরা ঝুলে ঝুলে যায়—একটা বিশ্ববিদ্যালয়ে এরকম দৃশ্য কাম্য নয়।”
    বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আতিক বলেন, “তৎকালীন সরকার যে বাসগুলো দিয়েছিল, সেগুলো এখন নষ্ট হয়ে পড়ে আছে। নতুন বাস কেনার জন্য বাজেট বরাদ্দ পাইনি। কিছু জায়গায় কথা চলছে, তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি।’

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক