Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

বগুড়ায় শাকিল হত্যা: স্বেচ্ছাসেবক দলের নেতা জিতুসহ গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১২:৫৯ পিএম

Link Copied!

বগুড়া শহরের শিববাটিতে চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার মূল হোতা হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা রাতে পুলিশের তাৎক্ষণিক সাঁড়াশি অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নিহত শাকিল (৩২) বগুড়া শহরের শিববাটির বাসিন্দা হানিফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শাকিলকে তার নিজ বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে শহরতলীর ফুলবাড়ি নদীর ঘাট এলাকায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাকিলের ১৪ বছরের কন্যাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতুর বিরুদ্ধে প্রধান অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, জিতু তাদের মেয়েকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে আসছিল। এতে রাজি না হওয়ায় শাকিলকে পিটিয়ে হত্যা করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘‘ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জিতু ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।’’

জানা যায়, অভিযুক্ত জিতু এর আগে জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। রাজনৈতিক অঙ্গনে তার অতীত নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। নিহতের স্বজনরা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় বগুড়া জেলায় সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে