Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

জবিতে চালু হচ্ছে ক্লাস মনিটরিং সফটওয়্যার

জবি প্রতিনিধি
২ জুন ২০২৫, ১০:৪৪ পিএম

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই লক্ষ্যে সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, শীঘ্রই ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ নামে একটি সফটওয়্যার চালু করা হবে, যা প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণে সহায়তা করবে। বিভাগীয় চেয়ারম্যানদের পরামর্শ অনুযায়ী সফটওয়্যারটিতে নতুন কিছু ফিচার সংযুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

সভায় প্রজেক্টরের মাধ্যমে ক্লাস মনিটরিং সফটওয়্যার সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। আশা করা হচ্ছে, আগামী জুলাই মাস থেকে সফটওয়্যারটির কার্যক্রম শুরু হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, পিআরআইপি পরিচালক এবং আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রথম সভায় উপাচার্য মহোদয় আনুষ্ঠানিকভাবে এই ক্লাস মনিটরিং সফটওয়্যারটির উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে