Campus Post
ঢাকা, শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

মাভাবিপ্রবি প্রতিনিধি
৩১ মে ২০২৫, ২:২৮ অপরাহ্ণ

Link Copied!

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, টাঙ্গাইল-এর ২০২৫-২৬ বর্ষের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নাজমুল হাসান ভূঁইয়া।

আজ ৩১ মে (শনিবার), ২০২৫ তারিখে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৭ মে (মঙ্গলবার) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ক্লাব রুমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় রোটারিয়ান মেজবাহ উদ্দিন প্রধান প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর পলাশ হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক — উভয় পদের জন্য ৩ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২২টি ভোটের মধ্যে সভাপতি প্রার্থী সাকিব হাসান খান ৯টি এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. নাজমুল হাসান ভূঁইয়া ১০টি ভোট পেয়ে নির্বাচিত হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সকলের সামনে ব্যালট পেপার গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি সাকিব হাসান খান বলেন, “আমি বিশ্বাস করি, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, টাঙ্গাইল শুধু একটি ক্লাব নয়— এটি একটি পরিবার। এখানে আমরা একে অপরকে শেখাই, অনুপ্রাণিত করি এবং সমর্থন দিই। ক্লাবটি একটি আন্তর্জাতিক সংগঠন, যা ক্যাম্পাসে ইতিবাচক কাজের মাধ্যমে সক্রিয়। সবার সম্মিলিত অংশগ্রহণে আমরা একটি সুন্দর রোটারি বর্ষ উপহার দিতে চাই।”

সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান ভূঁইয়া বলেন, “নেতৃত্ব মানে শুধু পথ দেখানো নয়, বরং সবার পাশে থেকে একসাথে এগিয়ে চলা। আমরা ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ এই দর্শনকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। এই নতুন রোটারি বছরে আমরা এমন কিছু করতে চাই, যা সমাজে বাস্তব পরিবর্তন আনবে, সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়াবে এবং তরুণদের নেতৃত্বে অনুপ্রাণিত করবে।”

জানা গেছে, ২০২৫-২৬ রোটারি বর্ষের বোর্ড সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ পরামর্শক্রমে প্রকাশিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক