Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

ইবি সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির সভাপতি নাহিদ, সম্পাদক রাহাত

ইবি প্রতিনিধি
২৬ মে ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. নাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক ‘আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল রাহাত মনোনীত হয়েছেন।

রবিবার (২৫ মে) হলটির প্রভোস্ট ও সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ ও সোসাইটির সাবেক সভাপতি মো. দিদারুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ–সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মোর্শেদ মামুন, যুগ্ম–সাধারণ সম্পাদক আব্দুল বারী শরিফ ও আহমাদ গালিব, সাংগঠনিক সম্পাদক মো. শান্ত শিশির, যুগ্ম–সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহ–দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. হাম্মাদ তালুকদার, প্রচার সম্পাদক মো. মানিক হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইলিয়াস হোসেন, বিতর্ক ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ, আইন সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাজিদ ও ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হোসেন ইমন।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত বলেন, ‘সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি থেকেই আমার বিতর্ক অঙ্গনে পথচলা শুরু হয়েছে। তাই, হল ডিবেটিং সোসাইটির প্রতি আলাদা একটা আবেগ ও ভালোবাসা রয়েছে। বিতর্কের মাধ্যমে অন্যের মূল্যবোধকে সম্মান জানানো শেখা যায়। যুক্তির সৌন্দর্যের মাধ্যমে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নামকে বিতর্ক অঙ্গনে আরো উজ্জ্বল করতে চাই।’

নবমনোনীত সভাপতি নাহিদুর রহমান বলেন, ‘ডিবেটিং শুধু যুক্তি বা প্রতিযোগিতা নয়; এটি চিন্তা, যুক্তি ও ভাষার সম্মিলিত চর্চা। একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত বিতর্ক সংগঠন কেবল বক্তাদেরই তৈরি করে না; বরং একটি প্রগতিশীল সমাজ গঠনের ভিত্তিও স্থাপন করে। আমাদের ডিবেটিং সোসাইটিকে আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে যুক্তি হবে আলোর পথ, আর মতবিনিময় হবে সম্মানের ভিত্তি।’

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক