Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

জাপান সফরে গেলেন রাজউক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
২৪ মে ২০২৫, ৬:২২ পিএম

Link Copied!

জাপানের জাইকার অর্থায়নে আয়োজিত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নিতে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

শনিবার (২৪ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফ জানান, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত রাজউক চেয়ারম্যান ‘Transit Oriented Development (TOD) Planning and Implementation using Land Readjustment and Redevelopment Tools’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে জাইকা।

প্রশিক্ষণে বাংলাদেশ থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। রাজউক থেকে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের টিম অংশ নেবেন। তারা হলেন—সদস্য (প্রশাসন) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক মাহফুজা আকতার ও উপনগর পরিকল্পনাবিদ শাহনেওয়াজ হক।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিআরটিসি ও মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারাও এই প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণ শেষে রাজউক চেয়ারম্যান আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক