Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

কচুয়া সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব বিমান বন্দরে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
১৫ মে ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ

Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আলম থাইল্যান্ডে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে যাওয়ার পথে আওয়ামী লীগের ৪০-৫০ জন যুবক বদরপুর এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবীর গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় হামলা চালিয়ে মারধর করে এবং আসামিরা আক্রমণ করে ২৭ জনকে জখম করে। এ ঘটনায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেন।

এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম ও সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ ৮৯ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ৫০০ জনকে বিবাদী করা হয়।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলার বিষয়ে আমরা বিমানবন্দর ইমিগ্রেশনে দায়িত্বরত অফিসারদের চিঠি দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে গতকাল সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক