Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. জাতীয়

কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ৩:১৫ পিএম

Link Copied!

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরার পরিকল্পনা করছেন অনেক কুয়েত প্রবাসী বাংলাদেশি। সেখানে বিভিন্ন পেশার প্রায় তিন লাখ বাংলাদেশি অবস্থান করছেন। তাদের দেশে যাতায়াতের জন্য নির্ভরযোগ্য বাহন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

কিন্তু এবার তাদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে রাষ্ট্রীয় সংস্থাটি। কারণ আগামী ২৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত সপ্তাহে কুয়েত-ঢাকা-কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলবে মাত্র ৩টি। এতে বিমানের টিকেট সিন্ডিকেটের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।

জানা গেছে, কুয়েত-ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে ১৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করে আসছিল।

সংশ্লিষ্টদের মতে, কোরবানির ঈদের সময়ে বিমানের কুয়েত-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট না থাকায় ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা, একইভাবে দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিট্যান্স।

আগামী কোরবান ঈদের ছুটিতে দেশে ফেরার পরিকল্পনাকারী প্রবাসী বিমানের ফ্লাইট না থাকায় বাধ্য হয়ে চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকেট কিনতে বাধ্য হচ্ছেন। এতে আর্থিক ক্ষতিসহ কুয়েত প্রবাসীদের বাড়ছে ভোগান্তি।

এ ব্যাপারে ট্রাভেল এজেন্টরা জানান, মে-জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে। কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে