Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

রাশিয়ার অতর্কিত হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ১৮

অনলাইন ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

Link Copied!

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জনই শিশু। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, এটি চলতি বছরে মস্কোর চালানো সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ বন্ধে তৎপর তার মধ্যে শুক্রবার (৪ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহরে এই হামলা হলো।

নিপ্রপেত্রোভস্কের গভর্নর সেরহি লিসাক বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, হামলায় আবাসিক ব্লক ক্ষতিগ্রস্ত হয়ছে এবং আগুন ধরেছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে হতাহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়ছে। লিসাক জানান, আহত ৩০ জনের বেশি ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে তিন মাসের এক শিশুও রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিভি শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশী প্রশিক্ষকদের একটি সমাবেশে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার ফলে, শত্রুপক্ষের ৮৫ জন বিদেশী সেনা এবং অফিসারের পাশাপাশি ২০টি যানবাহণেরও বেশি ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক