Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে মনোনয় জমা দিলেন ১৫ জন

অনলাইন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ৭:০১ পিএম

Link Copied!

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে এমপি পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জামা দিয়েছেন। ঘোষিত তফশীল মোতাবেক ৩০ নভেম্বর বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। সে মোতাবেক জেলা রিটানিং অফিসার ও সহকারি রিটারিং অফিসার এবং সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী  মিসেস আফরুজা বারী, জাতীয় পার্টি’র প্রার্থী বর্তমান সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্ট প্রার্থী মো. শরিফুল ইসলাম, কৃষক-শ্রমিক-জনতালীগ প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, জাসদ প্রার্থী গোলাম আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট খন্দকার রবিউল ইসলাম, বিএনএফ প্রার্থী মো. ওমর ফারুক সিজার, জাকের পাটির প্রার্থী মো. মোশারফ হোসেন, বাংলাদেশ কল্যাণ পাটি মোছা: আইরিন আকক্তার, এনপিপির মোছা. মর্জিনা বেগম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাফিজার রহমান সরদার, বাংলাদেশ কংগ্রেস পাটির মো. ফখরুল হাসান, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার, এবিএম মিজানুর রহমান, আব্দুল্লাহ নাহিদ নিগার, জয়নাল আবেদীন।
সকালে জাতীয় পাটির নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন জমাদেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারন সম্পাদক আবুল মান্নান মন্ডল, পৌর  জাতীয় পাটির সভাপতি ও মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সাধারন সম্পাদক জোবাইদুর রহমান চান্দ।
এর পর সাড়ে ১১টায় মনোনয়নপত্র জমাদেন আওয়ামীলীগ প্রার্থী মিসেস অফিরুজা বারী। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সফিউল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল ইসলাম সরকার, দপ্তর সম্পাদক এএসএম মঞ্জুরুল ইসলাম বকুল প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে