জলবায়ু নিয়ে শেয়ার ম্যান্ডেট, শেয়ার ফিউচার।আগামীকাল (১৪ ডিসেম্বর) ইনস্টিটিউট অব ক্লাইমেট চেইঞ্জ এনভায়রনমেন্ট এন্ড সাসটেইনেবিলিটী (আইসিসিইএস)ও ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সাইন্স এন্ড ম্যানেজমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) যৌথ উদ্যোগে রাজধানীতে জলবায়ু নিয়ে তরুনদের ভাবনা জানাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ‘শেয়ার ম্যান্ডেট, শেয়ার ফিচার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রো ভিসি অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।
মূল বক্তব্য উপস্থাপন করবেন পিকেএসএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. ফজলে রাব্বী সাদেক আহমেদ।
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন অ্যাডভোকেট এম. হাফিজুল ইসলাম খান, এ কে এম সোহেল, ড. এস.এম. মুনজুরুল হান্নান খান, অধ্যাপক ড.মো. হাফিজুর রহমান প্রমুখ।
আয়োজকেরা মনে করেন, বেলেমে কপ-৩০-তে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি বিশ্লেষণ করার জন্য এবং জলবায়ু-সহনশীল বাংলাদেশের জন্য একটি কার্যকর, শেয়ার্ড ম্যান্ডেটের সাথে একীভূত করার জন্য এই সংলাপটি অপরিহার্য।
বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বাংলাদেশ লেকচার গ্যালারিতে এই প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।