Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. জাতীয়

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ৮:৫৩ পিএম

Link Copied!

শিক্ষা মন্ত্রণালয়ে সোমবার বিকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের সভাপতিত্বে নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন—শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বৈঠকে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এমপিওভুক্তকরণ প্রক্রিয়া, এর নীতিমালা, বাস্তবায়ন কৌশল ও সরকারের চলমান পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে এমপিও নীতিমালার বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি বলেন,“শিক্ষার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক লক্ষাধিক শিক্ষাকর্মীর সমস্যার সমাধানে সরকার আন্তরিক। একটি কার্যকর, স্বচ্ছ ও বাস্তবসম্মত এমপিও প্রক্রিয়া বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।”

বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে স্বাগত জানান। তারা বলেন—শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে তারা সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন।

শিক্ষা উপদেষ্টা সকল রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের উদ্দেশে বলেন—
“শিক্ষা হলো জাতীয় উন্নয়নের মেরুদণ্ড। একটি উন্নত ও জ্ঞান-নির্ভর দেশ গঠনে আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

বৈঠক শেষে নন-এমপিও শিক্ষকদের সমস্যা সমাধানে নিয়মিত যোগাযোগ ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা একমত হন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে