Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

চাঁদপুরের হাজীগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২৩২তম শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ

Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২৩২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর ) ব্যাংকটির নতুন শাখার যাত্রা শুরু করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখা উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ডিস্ট্রিবিউশন ও স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মো: রীদুয়ানুল হক,রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুর রহমান,চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক,ব্যবসায় আব্দুল হান্নান,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু,হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ,সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তি, ইউসিবির হাজীগঞ্জ শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন,’ইউসিবির ইতিহাসে একটিও চেক বাউন্স হয়নি, এক মুহূর্তের জন্যও কোনো লেনদেন বন্ধ থাকেনি এটাই আমাদের পেশাদারত্ব ও গ্রাহক সেবার প্রতীক। এ বছরের প্রথম নয় মাসে ইউসিবি ১০ হাজার ১,০০ কোটি টাকারও বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এটি গ্রাহকদের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন।’

এ সময় তিনি হাজীগঞ্জ শাখার পুরো টিমকে পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার হাজীগঞ্জে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একসময় এই জেলা ছিল বড় বাণিজ্যকেন্দ্র। এখনও চাঁদপুর দেশের নবম বৃহত্তম রেমিট্যান্স গ্রহণকারী জেলা। এই ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চলের মানুষের জন্য ইউসিবি সর্বোত্তম ব্যাংকিং সেবা নিয়ে এসেছে,যাতে হাজীগঞ্জের মানুষ পায় তাদের প্রাপ্য সেবা,মর্যাদা ও আস্থা। তিনি সকলকে হাজীগঞ্জ শাখা থেকে ইউসিবির সেবা গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য,১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবি দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক