Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. জাতীয়

ইইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে তারেক আনোয়ার জাহেদী

সড়িয়ে দেয়া হলো আলতাফ হোসেনকে
অনলাইন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ৪:০২ অপরাহ্ণ

Link Copied!

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) দায়িত্ব পেলেন রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: তারেক আনোয়ার জাহেদী। তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রনালয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তে নিজ বেতন ও বেতনক্রমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব (প্রশাসনিক, আর্থিক ক্ষমতাসহ) দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, বর্তমানে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পালনকারী মো. আলতাফ হোসেনকে রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।তার বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতাসহ নানা বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ ছিলো।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহের কাজ করে থাকে। এ ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট-সংযোগ, আইসিটি-সুবিধা সরবরাহের কাজও তারা করে থাকে।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক