Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত কচুয়ার মো. শরীফ হাসান

অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম

Link Copied!

গর্ভনেন্স প্রোফেশনাল ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং ইউনিক গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক এবং কোম্পানি সচিব চাঁদপুরের কৃতি সন্তান মো. শরীফ হাসান এফসিএস, এলএলবি বাংলাদেশের প্রথম পার্লামেন্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের অধিনে পরিচালিত দেশের শীর্ষস্থানীয় গর্ভনেন্স প্রোফেশনাল প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি)’ এ তৃতীয় বারের মতো কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ঢাকায় জাকজমক পূর্ণ অনুষ্ঠানে ইনিস্টিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা ও ৬ষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আইসিএসবি’র সহযোগী ও ফেলো সদস্যগণের সরাসরি ভোটে ১৩ জন কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে কর্পোরেটের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও স্বস্ব ক্ষেত্রে সফল ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মো. শরীফ হাসান এফসিএস ২০২৫-২৮ মেয়াদের কাউন্সিলে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হন এবং মো. শাহজাহান, এফসিএস, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, রংপুর প্রথম ও হোসেন শাদত এফসিএস, জৈষ্ঠ্য পরিচালক, গ্রামীণ ফোন দ্বিতীয় স্থান অধিকার করেন।। নতুন এ কাউন্সিলের সদস্যরা আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

এরআগে ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ দুই মেয়াদে তিনি কাউন্সিলর নির্বাচিত হন এবং আইসিএসবির কর্পোরেট আইন পর্যালোচনা সাব কমিটির চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। শরীফ হাসান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পক্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, সান সার্ভিসেস লিমিটেড ও স্টার অ্যালাইড ভেঞ্চার লিমিটেডের বোর্ডে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও মি. হাসান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন। মি. হাসান কুমিল্লা বোর্ডের অধিনে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় স্থান সহ উত্তীর্ণ হন । এছাড়াও ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। মি. হাসান ৩ নং বিতারা ইউনিয়নের অন্তর্গত চাংপুর গ্রামের ডা. মো: আব্দুল কাদের সাহেবের ছোট ছেলে। মো: শরীফ হাসান কচুয়া কল্যাণ সংঘ ঢাকা এর প্রতিষ্ঠান কালীন আজীবন সদস্য ও অরগানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক