Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

গাজায় একদিনে নিহত আরও ৩৮ ফিলিস্তিনি

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম

Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৪০০ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ। বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। এতে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৮৫ জনে। বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৩ ফিলিস্তিনি নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২৬ জনে এবং আহত হয়েছেন ১৮,৫১১ জন।

২০২৫ সালের ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করে। এরপর থেকে নিহত হয়েছে ১২ হাজার ৮২৩ জন এবং আহত হয়েছে ৫৪ হাজার ৯৪৪ জন। এর ফলে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়।

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে