Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবি প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৫, ১১:০৭ পিএম

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল, চবি শাখা। 

আজ রবিবার (৩১আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন এলাকায় এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের চবি শাখার সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “প্রশাসন বারবার শিক্ষার্থীদের নিরাপত্তা দিচ্ছে ব্যর্থ হচ্ছে। শিক্ষার্থীদের ওপর আজকে যে হামলা হয়েছে তার দায় প্রশাসনকে নিতে হবে।”

তিনি আরও বলেন, ”আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য আহ্বান করছি।”

এসময় শাখা ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান বলেন, “অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে মামলা করতে হবে। এক্ষেত্রে প্রশাসন ব্যর্থ হলে আমরা স্ব-প্রণোদিত হয়ে মামলা করব।”

এসময় শাখা ছাত্রদলের অন্য নেতারা জানান, ক্যাম্পাসে আজকে  যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আরও অবনতির দিকে যেতে পারে। তাই অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া আরও জানান, যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলকে পাশে পাবে।

উল্লেখ্য, গতকাল ৩০ আগস্ট রাত ১২ টায় এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া