Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

হাবিপ্রবিতে ইংরেজি বিভাগের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ

Link Copied!

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের আয়োজনে বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও খেলার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতি উৎসাহিত করেন।

এবারের টুর্নামেন্টে ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দীপক কুমার সরকার, প্রফেসর নওশের ওয়ান, সহকারী অধ্যাপক মোঃ লুৎফুল আরাফাত, মো: ফয়সাল হক , এ.এস.এম. মাহবুবুর রহমান, হাসি আক্তার।

এ সময় ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দীপক কুমার সরকার বলেন, খেলাধুলা জীবনের সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইংরেজি বিভাগের এরকম একটি আয়োজনের সফলতা কামনা করছি। ভবিষ্যতে এরকম আরও আয়োজনের ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক