Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

গণঅভ্যুত্থান পরবর্তী অবদানের জন্য সনদ পেলেন বাকৃবির ৮ রোভার

বাকৃবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ৬:০০ অপরাহ্ণ

Link Copied!

বাংলদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) ৮ জন রোভারকে গণঅভ্যুত্থান পরবর্তীতে ট্রাফিক সেবায় নিয়োজিত থাকার স্বীকৃতি স্বরুপ সনদ প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার ( ২৮ আগস্ট) বাংলাদেশ স্কাউটসের ময়মনসিংহ জেলা রোভার ভবনে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।

‎উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা রোভারের সম্মানিত সভাপতি ও জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম। এবং আরো উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক সম্পাদক, কমিশনার এবং জেলা রোভার স্কাউট লিডার।

‎‎এসময় স্কাউটার হিসেবে বিশেষ সনদ প্রদান করা হয় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ রোভার স্কাউট লিডার ড.মো: জহিরুল আলম-কে।

রোভার মোঃ আল আমিন হোসেন বলেন, “যেকোনো সম্মাননা বা স্বীকৃতি পেতে সব সময়ই ভালো লাগে, আজকেও ভালো লাগছে। ধন্যবাদ জানাই বাংলাদেশ স্কাউটসকে এরকম সম্মাননা প্রদানের জন্য। যদিও এইটার প্রেক্ষাপট ভিন্নরকম ছিল। স্বৈরাচার পতনের পর দেশের সার্বিক অবস্থা মোটেও ভালো ছিল না। একজন নাগরিক হিসেবেই এই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আর ধন্যবাদ জানাতে চাই বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ রোভার স্কাউট লিডার ড. জহিরুল আলম স্যারকে যিনি নিজে উপস্থিত থেকে আমাদের ট্রাফিক কন্ট্রোলের দিকনির্দেশনা দিয়েছিলেন।”

রোভার খাদিজা চৌধুরী লিয়া বলেন, “ছোট থেকে পাঠ্যপুস্তকে বা অন্যান্য জায়গায় পড়াশোনার মূল উদ্দেশ্য হিসেবে জেনে এসেছি একজন সৎ,দায়িত্বশীল,আদর্শবান মানুষ ও নাগরিক হওয়া।জুলাই অভ্যুত্থানের পর দেশে যখন অস্থিতিশীল অবস্থা তখন একজন স্কাউট ও ছাত্র হিসেবে এই ক্রান্তিলগ্নে দেশের উপকারে আসতে পারা অনেক গর্বের এবং সম্মানের বিষয়।আর যখন সেই কাজের স্বীকৃতি পাওয়া হয় তখন সেটা পরবর্তীতে এ ধরনের আরও কাজ করার উৎসাহ জোগায়।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার