Campus Post
ঢাকা, শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

শিক্ষার্থীদের অধিকার আদায়ে চবি ছাত্রদলের বিক্ষোভ

চবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। 

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় চবির প্রশাসনিক ভবনের সামনে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা চেয়ে বিভিন্ন দাবি জানায় সংগঠনটির নেতৃবৃন্দ। চবি শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করা, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান, চাকসুর তফসিল, শিক্ষক নিয়োগে শুদ্ধতা, ফ্যাসিবাদের দোসরদের বিচার করা, গবেষণায় শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ করে দেওয়া, লাইব্রেরি সেবার মান উন্নয়ন করা, ক্যাম্পাসে সুলভ মূল্যে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু করা, শাটল ট্রেনের ভোগান্তি কমানো, শহরগামী পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা, ই-কারের সহজলভ্যতা ও ভাড়া কমানো, ডিজিটাল ব্যাংকিং সেবার উন্নতি করা, পরীক্ষার ফল প্রকাশে আধুনিকায়ন করা, মেডিকেল সেবার মান উন্নয়ন করা, এম্বুল্যান্সের সংখ্যা বাড়ানো, আবাসিক হলের ডাইনিং এ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা ও ক্যাম্পাসে টিএসসি নির্মাণ করা ইত্যাদি দাবি জানায় সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছাত্রদলের নেতৃবৃন্দ চবি প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেন।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার থাকলেও এই ক্যাম্পাসে সেটা সম্ভব হয়নি। একটা বিশেষ গোষ্ঠী চাকসু নির্বাচন আয়োজন বানচাল করতে চায়। চাকসু নির্বাচনের আয়োজন নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে চাকসু নির্বাচন করতে চাই। প্রশাসনের অনেক কর্তাব্যক্তি তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে আমরা মনে করি, আমরা দলকানা ব্যক্তিদের পদত্যাগ চাই।”

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “এই ক্যাম্পাসে এখনও ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অবাধে ঘুরাঘুরি করছে। এই প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে না। এই পরিস্থিতিতে কতটুকু স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে এই চাকসু নির্বাচন আয়োজন করা যাবে, সেটা নিয়ে আমরা সন্দিহান। তাছাড়া এই প্রশাসনের প্রক্টর ও রেজিস্ট্রার তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। তাদের নৈতিক অবস্থান ক্ষুন্ন হয়েছে।

চবি ছাত্রদলের সভাপতি আলউদ্দিন মহসীন বলেন, “প্রশাসনের কাছে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে গেলে প্রশাসন আশ্বস্ত করলেও যথাযথ পদক্ষেপ নেয় না। আমরা চাকসু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছি না। তবে নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক