শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, লাঠিচার্জ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বহু শিক্ষার্থী রক্তাক্ত হওয়ার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও রোড ব্লকেড কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি বুধবার(27- August) হাবিপ্রবির প্রধান ফটকে অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি বিকাল ৪ টায় প্রধান ফটক থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান সড়কে অবস্থান করে।এসময় শিক্ষার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ করায় দুই পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিল চলাকালীন সময় তাদের স্লোগান গুলো হচ্ছে :
“আবু সাঈদ এর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই ”
“দিয়েছি তো রক্ত,আরো দেব রক্ত”
“রক্তের বন্যায়,ভেসে যাবে অন্যায় ”
“আমার ভাইয়ের ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই ”
“১ ২ ৩ ৪,পুলিশ তুই স্বৈরাচার”
রোড ব্লকের কর্মসূচি পালন করার সময় ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবুল কাশেম (ECE-21) তার বক্তৃতায় বলেন :
আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের যোগ্য অধিকার আদায়ের জন্য।এতদিন ধরে যে আমাদের যৌক্তিক আন্দোলন চলছিল তার প্রতি কোনো সারা শব্দ আমরা পাইনাই,উপদেষ্টা পরিষদ থেকে কোনরকম বিবৃতি আমরা পাই নাই। আজকে যখন ‘লং মার্চ টু ঢাকা ‘কর্মসূচি পালন করা হয় তখন পুলিশ আমাদের ভাইদের উপর আক্রমণ চালিয়েছে,আমরা এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই।এই হামলা আমরা কোনমতেই মেনে নিব না, আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো।
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আখতারুজ্জামান স্মরণ(EEE-22) তার বক্তৃতায় বলেন :
২৪ পরবর্তী বাংলায় আর কোন কোটা থাকতে পারবে না। আজকের শাহবাগে আমার ভাইদের ওপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা আমার ভাইদের রক্তাক্ত করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হলে,প্রতি ফোঁটা রক্তের জবাব নিতে হবে। যতদিন কোটাপ্রথা বিলোপ না হবে ততদিন আরো কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হবো।
শাহবাগে শিক্ষার্থীদের উপর অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে রোড ব্লকের কর্মসূচি পালন করেছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।শিক্ষার্থীরা তাদের প্রতিবাদের মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে, তারা তাদের ন্যায্য অধিকার আদায়ে একচুল পরিমানও পিছুপা হবেন না। তারা তাদের দাবি আদায়ে “প্রকৌশল অধিকার আন্দোলন” কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানান , তাদের তিন দফা দাবির আদায়ে সর্বদাই তারা ঐক্যবদ্ধ থাকবেন। এ জন্য কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি দেবে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। দাবি মেনে না নিলে তারা আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়ে রোড ব্লকেড কর্মসূচি শেষ করেন।