Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবির ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মিনহাজ-রায়হান

চবি প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৫, ১০:১১ এএম

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মিনহাজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ রায়হান।

রবিবার (২৪ আগস্ট) অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

৭৮ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি মো. মেহেদী হাসান, মোহাম্মদ মাসুম বিল্লাহ আরিয়ান, ফজলে হাসান রাফি প্রমুখ।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মিনহাজুর রহমান বলেন, “আমরা সবাই এখানে একটা পরিবারের মতো। আমাদের মধ্যকার ভ্রাতৃত্ববোধ অটুট রেখে সকলের কল্যাণে এই নবগঠিত কমিটি কাজ করে যাবে। সেই কাজে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমরা আশা করি আগামী দিনে এই সংগঠন ক্যাম্পাসে অন্যতম মডেল সংগঠন হিসেবে পরিচিতি পাবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান বলেন, “আমি এই সংগঠনের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের কল্যাণে কাজ করার একটা সুযোগ আমি পেয়েছি। সকল সদস্যের সঙ্গে গভীর সৌহার্দ্যমূলক সম্পর্কের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। এই সংগঠনের সদস্যের জন্য কল্যাণমূলক কাজ করতে চাই। আশা করছি সকলের আন্তরিক সহযোগিতা পাবো।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া