Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে আদিল ও দ্বীন ইসলাম

চবি প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৫, ৭:২৩ পিএম

Link Copied!

সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (চবিআস) সভাপতি নির্বাচিত হয়েছে আরবি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী আদিল হাসান ও সেক্রেটারি নির্বাচিত হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী দ্বীন ইসলাম।

রবিবার(২৪ আগস্ট) দুপুর ২টায় চবির সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

চবি আবৃত্তি সংসদের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন এবং সেক্রেটারি হিসেবেও তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। সভাপতি প্রার্থীগণ হলেন কাজী তাফহীমুল হক, মাসউদুর রহমান ফাহাদ, আদিল হাসান। সাধারণ সম্পাদক প্রার্থীগণ হলেন আবু দাউদ, সাকিব আহমেদ, মুহাম্মাদ দ্বীন ইসলাম।

সভাপতি নির্বাচিত হয়ে আদিল হাসান বলেন, “এই সাংস্কৃতিক আগ্রাসনের যুগে সকল অপশক্তিকে মোকাবিলা করে সংসদকে সমগ্র বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক অঙ্গনে রূপান্তরিত করতে চাই।”

নব-নির্বাচিত সেক্রেটারি দ্বীন ইসলাম বলেন, “চবি আবৃত্তি সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বাংলাভাষাভাষী সকল মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে বলেই আমরা বিশ্বাস করি। আবৃত্তি, গান ও সংস্কৃতির নানা দিক ও বিভাগে দেশীয় সংস্কৃতির চর্চা আমাদের ভবিষ্যৎ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় উপস্থিত ছিলেন চবি আবৃত্তি সংসদের উপদেষ্টা চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, চবিআসের উপদেষ্টা চবির দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, চবিআসের উপদেষ্টা ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, চবি আবৃত্তি সংসদের সভাপতি মো:শাহাদাত হোসেন সহ চবিআসের নেতৃবন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া