Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

মাল্টিমিডিয়া জার্নালিজম এর উপরে জাবি প্রেসক্লাবের দিনব্যাপী কর্মশালা আয়োজন

জাবি প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জেইউপিসি) উদ্যোগে “Multimedia journalism” শীর্ষক একটি কর্মশালা’র আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাব কক্ষে এ কর্মশালাটি শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ভিডিও ইনচার্জ মো. কুতুব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি, সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় প্রশিক্ষক কুতুব উদ্দিন সদস্যদের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া জার্নালিজম এর উপর দীর্ঘ লেকচার প্রদান করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক এই বিশ্বে তথ্য-প্রযুক্তির জ্ঞান আমাদের কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা করতে গেলে আমাদের মাল্টিমিডিয়া জার্নালিজম শেখার বিকল্প নেই। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতার গুরুত্ব আমরা বুঝতে শিখেছি। আমরা দেখেছি জুলাই গণ-অভ্যুত্থানে সাংবাদিকরা কিভাবে ভূমিকা রেখেছিল, বিশেষ করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা। তাই আমাদের নিজেদের কাজগুলো আরেকটু সুষ্ঠুভাবে করতে মাল্টিমিডিয়া জার্নালিজম শেখা জরুরি।

সমাপনী বক্তব্যে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি বলেন, আমরা এখানে সকলে পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকতার চর্চা করছি। এক্ষেত্রে সাংবাদিকতার মৌলিক নিয়মাবলি আমাদের জানতে হবে এবং এই উদ্দেশ্যে আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি মনে করি আজকে আমরা এই কর্মশালা থেকে প্রত্যেকেই আমরা নতুন অনেক বিষয়ে জানতে পেরেছি। আমাদের এগুলো শুধু শিখলেই হবে না, আমাদের দৈনন্দিন কাজে এগুলোর প্রয়োগ ঘটাতে হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার