Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবির অতীশ দীপঙ্কর হলে অত্যাধুনিক পানির পাম্প স্থাপন

চবি প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ৬:০২ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০০০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অধ্যাধুনিক পানির পাম্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টায় অতীশ দীপঙ্কর হলে পানির পাম্প উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, কলা ও মানবিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবু তৈয়বসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এসময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “আমাদের প্রশাসনের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে বিশ্বমানের করে গড়ে তোলা। আমরা সেই লক্ষে এগিয়ে যাচ্ছি। অতীশ দীপঙ্কর হলে এখনো শিক্ষার্থী থাকার মতো সম্পূর্ণ উপযোগী হয়নি। আশা করছি, আগামী তিন মাস প্রভোস্টসহ হলের কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকতার সাথে কাজ করলে সব সমস্যা সমাধান হবে।”

অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন বলেন, “আগে থেকেই হলে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ছিল। কিন্তু এর মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। এসব সমস্যা দূরীকরণে এই অত্যাধুনিক পাম্প বসানো হয়েছে। এই পাম্পে সবসময় ২০০০ লিটার পানি রিজার্ভ থাকবে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতি ঘন্টায় ৫০০ লিটার পানি বিশুদ্ধ করা হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক