Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে রেলপথ অবরোধ 

বাকৃবি প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৫, ৬:০০ পিএম

Link Copied!

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এবার ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা দেয় তারা।

এসময় বাকৃবির পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন,”টানা ২৫ দিনের মত ক্লাস পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলন চলমান রয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আয়োজিত ভোটে আমরা জয় লাভ করার বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পরও এ বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয় নি। গতদিন আমরা প্রশাসনকে ১২ টা পর্যন্ত সময় দিয়েছিলাম, এরই ধারাবাহিকতায় আজ আমরা রেলপথ অবরোধ করেছি। তবে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সাথে আগামী রোববার সকাল নয়টায় বৈঠকে বসবেন, পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।”

এসময় উপস্থিত ছিলেন কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে গঠিত ৮ সদস্যের কমিটির সভাপতি অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং সদস্য সচিব ড. মো. আসাদুজ্জামান সরকার এবং বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১টা ৫৪ মিনিটে রেললাইন অবরোধ তুলে নিলে ঢাকা ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া